বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ফের আসিফ নজরুলকে যে কথা স্মরণ করিয়ে দিলেন শাওন
/ ২৪১ Time View
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ২:৪০ অপরাহ্ন

ফের আসিফ নজরুলকে যে কথা স্মরণ করিয়ে দিলেন শাওন

বিনোদন ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। এরপর পেয়েছেন উপদেষ্টার চেয়ার। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি।

গুগল নিউজে ফলো করুন বায়ান্নর বাংলাদেশ

 

জাতীয় শোক দিবসকেন্দ্রিক ইস্যুতে তার নামটি বারবার আসছে। বছরখানেক আগে তিনি শোক প্রকাশের স্বাধীনতা নিয়েও স্ট্যাটাস দিয়েছিলেন। সেটি শেয়ার করেছেন নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সেটিও হয়েছে ভাইরাল।

২০২৩ সালের ২২ আগস্ট আসিফ নজরুল লিখেছেন, শোক প্রকাশের স্বাধীনতা চাই! কার মৃত্যুতে কে দুঃখিত হবে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কার দুঃখে কে দুঃখ পাবে বা কার জন্য কে দোয়া করবে—এটাও একান্ত ব্যক্তিগত বিষয়। এর ওপর কোনোরকম রাষ্ট্রীয়, রাজনৈতিক বা ব্যক্তিগত হস্তক্ষেপ হতে পারে না। শোক প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে।

অন্যদিকে, ২০২০ সালে ড. আসিফ নজরুলের দেওয়া আরও একটি ফেসবুক পোস্ট সম্প্রতি নতুন করে ভাইরাল হয়। যেটি আবার নতুন করে স্মরণ করিয়ে দিয়েছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদপত্নী মেহের আফরোজ শাওন।

 

প্রসঙ্গত, আসিফ নজরুল সম্পর্কে শাওনের মেয়ে জামাই হচ্ছেন আসিফ। স্বামী হুমায়ূন আহমেদের প্রথম সংসারের তৃতীয় মেয়ে শিলা আহমেদের বর ড. আসিফ নজরুল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category