বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন লাইসেন্স নবায়ন ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি! নওগাঁয় বিএসটিআইয়ের জরিমানা রাজনীতির মাঠ থেকে প্রশাসনিক আলোচনায় রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগ, ভ্যানচালকের পাশে এসি ল্যান্ড ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ রাজশাহী-২ থেকে পূর্ণ মন্ত্রী পেল মিনু, নগরজুড়ে আনন্দ-উচ্ছ্বাস রাজশাহী থেকে পূর্ণমন্ত্রী চান নগরবাসী, আলোচনার শীর্ষে মিনু
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
এক হাজার টাকার নোট ‘বাতিল’ প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা
/ ২৬৫ Time View
মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৪:০১ অপরাহ্ন

এক হাজার টাকার নোট ‘বাতিল’ প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক:

এক হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে কথা বলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেয়া যাবে না। এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা ইয়াও ওয়েন ও কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চীন ও কানাডা আর্থিকসহ সবরকমের সহযোগিতা অব্যাহত রাখবে। আরও বেশি কিছু করা যায় কিনা তাদের বলা হয়েছে, তারা করবে বলে আশ্বাস দিয়েছে। আগে অনেক সমস্যা ছিল, অপচয় হয়েছে এখন হবে না তা আশ্বস্ত করেছি। যে কোনো অর্থ সুষ্ঠ ও সময়মতো যেন ব্যবহার হয় তা নিশ্চিত করা হবে।

 

তিনি বলেন, ঋণের বোঝা দুঃখজনক ব্যাপার। চ্যালেঞ্জ আছে তা নিয়ে কাজ করা হবে। আগের সরকারের নেয়া ঋণের বোঝা বড় চাপ। এটা দুঃখজনক। কি করা যায় ভাবা হচ্ছে, কাজ করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা বলেন, বিদেশি ঋণ শোধের বিষয়ে আরও বেশি সময় যেন দেয় সে বিষয়ে কথা বলা হচ্ছে। এছাড়া চীনের কাছে বাংলাদেশের ৪ বিলিয়ন ডলার ঋণ আছে এখন। আরও ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি আছে। চীনা ঋণ নিয়ে দুই পক্ষকে বসে ঠিক করতে হবে কীভাবে কী হবে। পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ন রেখেই যা হবার হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category