শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আওয়ামী দুষ্কৃতিকারীরা অস্থিতিশীলতার চেষ্টা করছে: তারেক রহমান
/ ২৩৯ Time View
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৬ অপরাহ্ন

আওয়ামী দুষ্কৃতিকারীরা অস্থিতিশীলতার চেষ্টা করছে: তারেক রহমান

ন্যাশনাল ডেস্ক

কক্সবাজারে সেনা সদস্য লেফটেন্যান্ট মো. তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

তারেক রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ষড়যন্ত্রকারী দুস্কৃতিকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’

তিনি বলেন, ‘গতরাতে দায়িত্ব পালনকালে দুস্কৃতকারীদের কতৃর্ক পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুস্কৃতিকারীরা তাদের অবস্থান জানান দিলো। এসব দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে।’

বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ওঁত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুস্কৃতকারীদের দমনে সকল শ্রেণি—পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে মো. তানজিম সারোয়ার নির্জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুস্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান।

তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার—পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category