শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
‌আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না: ফারুক
/ ২৪৫ Time View
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন

‌আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না: ফারুক

ন্যাশনাল ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, যারা এ দেশের ছাত্রজনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক তারাই দেশ থেকে পালিয়ে গেছে। অথচ, তারা সামাজিকমাধ্যমগুলোতে বিভিন্ন হুংকার ছাড়ছে। এ দেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এ দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রতিবাদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

 

জয়নুল আবেদীন ফারুক বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনও দায়িত্বে আছে, তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কীভাবে এখনও সেই দায়িত্বগুলোতে থাকে?

 

সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কর্মজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category