শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আজহারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিলেন যুবদল নেতা
/ ২৪৮ Time View
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ। গতকাল রবিবার রাজধানীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি এ কথা বলেন।

আজহারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দেওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ বলেন, ‘মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে। এত সাহস সে কোথায় পায়। এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশের মানুষ কানছে, কানছে না? যখন (তাকে) স্বেরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায়, সবাই আমরা আফসোস করছি।’

তিনি বলেন, ‘জামায়াতকে যখন ওই যে ২৮ অক্টোবর পিটায়ে মারছে, আমরা আফসোস করি নাই? আমরা এক সাথে কাজ করি নাই? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে। যে জিতবে, সে জিতবে।’

আজহারীকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে যুবদল নেতা বলেন, ‘উনার (আজহারী) দুঃখ প্রকাশ করতে হবে। কারণ উনি মাথায় টুপি লাগায়া, এই যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামায়াতের পক্ষে কথা বলে। আপনে জামায়াতের পক্ষে কথা বলা বন্ধ করেন। না হলে এ দেশের মানুষ এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি হেস্তনেস্তের শিকার হবেন।’

আজহারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়ে সাজ্জাদুল মিরাজ বলেন, ‘এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, ধর্মের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, বিএনপিকে বকবেন না আপনি। তাহলে কিন্তু হেস্তনেস্তের শিকার হবেন। আবার যেকোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান।’

প্রসঙ্গত, সম্প্রতি যশোরে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেন, ‘একদল খাইছে, আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে।’ উন্নত দেশের সঙ্গে বাংলাদেশের অবস্থা তুলনা করতে গিয়ে তিনি একপর্যায়ে এ কথা বলেন। কোনো দলের নাম উল্লেখ না করলেও তার বক্তব্য নিয়ে সমালোচনা করেন বিএনপির অনেক নেতাকর্মী। সেই ইস্যুতে এবার কথা বললেন সাজ্জাদুল মিরাজ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category