শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আদালতে সাবেক এমপি জ্যাকব ‘আমি সম্পূর্ণ নির্দোষ, ন্যায়বিচার করেন’
/ ২১৮ Time View
বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:০৭ পূর্বাহ্ন

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় বিচারক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক মামুন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তখন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

এরপর বিচারক জ্যাকবের কাছে জানতে চান আপনার কিছু বলার আছে কি না। এ সময় তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, ‘আমি ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ। আমার এলাকায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। সেখানে অনেক উন্নয়ন করেছি। যে মামলায় আমাকে আসামি করা হয়েছে, বাদী নিজেও স্বীকার করেছেন তিনি ভুল করেছেন।’

তিনি আরও বলেন, ‘এ মামলায় নাম, ঠিকানা ভুল আছে। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি কিছুই জানি না, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি রূপনগর এলাকায় কখনো যাইনি। আমার রিমান্ড নামঞ্জুর করেন স্যার। আপনি ন্যায়বিচার করেন।’ কিন্তু শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলা সূত্র বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রুপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহারনামীয় ১২২ নাম্বার আসামি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category