শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হলে ভারতকে জবাব দিতে হবে: হেফাজতে ইসলাম
/ ২২১ Time View
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ২:৫০ অপরাহ্ন

আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হলে ভারতকে জবাব দিতে হবে: হেফাজতে ইসলাম

ন্যাশনাল ডেস্ক:

বাঁধ ও বন্যা সৃষ্টি করায় আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হলে ভারতকে জবাব দিতে হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।

 

তারা বলেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই ভারত বাঁধ খুলে দিয়েছে। এর ফলে ফেনী ও নোয়াখালী ডুবে গেছে। দেশের আরও কয়েকটি অঞ্চলেও বন্যার তীব্র আশঙ্কা রয়েছে। ভারত আমাদের ওপর রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে। আমরা অবশ্যই এ অনাচারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো, ইনশআল্লাহ।

 

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক কনভেনশন অনুসারে উজানের দেশ কখনও অভিন্ন আন্তর্জাতিক নদীতে এমন কোনো বাঁধ দিতে পারে না, যা ভাটির দেশের নদীব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু ভারত সবসময় আমাদের সঙ্গে আগ্রাসী আচরণ করেছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একের পর এক অভিন্ন নদীতে বাঁধ দিয়ে আমাদের নদীব্যবস্থা ও কৃষিব্যবস্থা দুটোরই ক্ষতিসাধন করেছে।

 

বিবৃতিতে আরও জানায়, ভারত প্রয়োজনের সময় পানি দেয় না, কিন্তু প্রতি বছর নিজেদের স্বার্থে বাঁধ খুলে দিয়ে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বন্যায় ভাসিয়ে মানবিক বিপর্যয় তৈরি করছে। বন্যায় নিহত প্রতিটি লাশের চড়া মাশুল ভারতকে দিতে হবে।

এ সময় বন্যাকবলিত এলাকায় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকসহ রাষ্ট্রীয় বাহিনীগুলোকে সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানায় দলটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category