শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আমার প্রথম কাজ পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা: এম সাখাওয়াত
/ ৩৮৯ Time View
শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৫:২০ অপরাহ্ন

আমার প্রথম কাজ পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা: এম সাখাওয়াত

ন্যাশনাল ডেস্ক:

পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা প্রথম কাজ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার এক গণমাধ্যমকে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার প্রথম কাজ হবে পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ সদস্যদের মাঠে রাখা।‘

তিনি আরও বলেন, ‘আমার কাছে অফিসটা জরুরি না, সেটি পরেও যাওয়া যাবে। মানুষের জানমাল রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে। তাদের রাস্তায় থাকতে হবে। আজই আইজিপির সঙ্গে আমার বৈঠক আছে। আগামীকাল থেকে আমি মাঠে নামবো রাজারবাগ পুলিশ লাইনস থেকে।‘

এর আগে গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের দায়িত্ব বণ্টন করেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.)  এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। এদিকে বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category