শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
আ.লীগের ফেসবুক জরিপ, জনপ্রতিনিধি অপসারণে সমর্থন বেশিরভাগ মন্তব্যকারীর
/ ২২৩ Time View
বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৯:২৮ পূর্বাহ্ন

আ.লীগের ফেসবুক জরিপ, জনপ্রতিনিধি অপসারণে সমর্থন বেশিরভাগ মন্তব্যকারীর

ন্যাশনাল ডেস্ক:

বাতিল হচ্ছে জেলা প্রশাসক নিয়োগের পুরাতন নীতিমালা। নতুন পদায়ন হবে মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে। একই সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি)। সোমবার (১৯ আগস্ট) রাতে সুপিরিয়র সিলেকশন বোর্ড- এসএসবির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট)  এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

এ ছাড়া বাতিল করা হচ্ছে নতুন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বাছাই করা ‘ফিট লিস্ট’। নতুন জেলা প্রশাসক বাছাইয়ের ক্ষেত্রে এসএসবিকে সহযোগিতা করবে বিসিএস প্রশাসন ২৪, ২৫ ও ২৭ ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি।

এদিকে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারি আদেশে অপসারণের সিদ্ধান্তকে জনগণ সমর্থন করছে কি না- তা জানতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জনমত জরিপ’ চালাচ্ছে আওয়ামী লীগ। এতে মন্তব্য করা প্রায় বেশিরভাগ ফেসবুক সমর্থক লিখেছেন, তারা অপসারণকে সমর্থন করেন। কারণ জনপ্রতিনিধিরা ভোটে নির্বাচিত ছিলেন না। তারা জালিয়াতির নির্বাচনে পদে বসে ছিলেন। গত ১৫ বছর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি।

মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে দেখা যায়, ৩৪ হাজার ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ব্যবহারকারী ‘হা হা’ দিয়েছেন। লাইক করেছেন ১২ হাজার ব্যবহারকারী। দুঃখ প্রকাশের ইমোজি দিয়েছেন ৩ হাজার ৪০০ ব্যবহারকারী। ভালোবাসার ইমোজি দিয়েছেন ৩৩০ ব্যবহারকারী। রাগান্বিত রিয়েক্ট করেছেন ১২৩ ব্যবহারকারী।

২৬ হাজার ৭০০ ফেসবুক ব্যবহারকারী আওয়ামী লীগের জনমত জরিপ সংক্রান্ত পোস্টে মন্তব্য করেন। প্রথম কমেন্টে দেখা গেছে, জনপ্রতিনিধিদের অপসারণকে সমর্থন দিয়ে নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলেও মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। দলটির নেতাকর্মীদের পাশাপাশি এরপর থেকে সারাদেশে বেকায়দায় আছেন পুলিশ ও প্রশাসনের বড় কর্মকর্তারা। পুলিশে এরই মধ্যে বড় রদবদল হয়েছে। প্রশাসনেও রদবদল চলছে। এর অংশ হিসেবে এবার সারাদেশ থেকে সব জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category