শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনে ঝিনাইদহে ম্যাটস ছাত্রদের বিক্ষোভ
/ ২১০ Time View
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৩:৪২ অপরাহ্ন

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনে ঝিনাইদহে ম্যাটস ছাত্রদের বিক্ষোভ

বসির আহাম্মেদ ঝিনাইদহ:
ম্যাটস ছাত্রদের বৈষম্য নিরসনে চার দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনসহ চার দফা দাবী আদায়ে তারা শহরে বিক্ষোভ সমাবেশ করে। বৃহস্পতিবার সকালে মিছিলটি মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে শুরু করে পায়রা চত্বর হয়ে ও শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসুচি পালন করে।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের ছাত্র তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, খালিদ সাইফুল্লাহ, রিয়াজুল ইসলাম, ইসমত আরা ও মুস্তাফিজুর রহমান।

বক্তরা বলেন, অবিলম্বে দশম গ্রেডে শুন্যপদে নিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আদালতের রায় ও মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মেনে স্বাস্থ্যখাত সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে কোন বৈষম্য মেনে নেওয়া হবে না বলে হুসিয়ারী উচ্চরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category