শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কারাগারে অসুস্থ সাবেক বিচারপতি মানিক, নেওয়া হলো হাসপাতালে
/ ২৩৫ Time View
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

কারাগারে অসুস্থ সাবেক বিচারপতি মানিক, নেওয়া হলো হাসপাতালে

ন্যাশনাল ডেস্ক:

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে আনার পর তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। সেখানে তার অস্ত্রোপচার চলছে।

 

সিলেট কারাগারের ডিআইজি সগির মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার দুপুরে সাবেক এই বিচারপতিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১০ এর আদালতে হাজির করে পুলিশ। পুলিশের প্রিজন ভ্যান থেকে তাকে নামানোর পরপরই কিল-ঘুষি মারার ঘটনা ঘটে।

এ সময় তাকে অনেকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বিকেল ৫টার দিকে শহরতলীর বাদাঘাট এলাকায় কেন্দ্রীয় কারাগারে নিলে সেখানকার সহকারী সার্জন মানিকের স্বাস্থ্য পরীক্ষা করে সাবেক বিচারপতি মানিককে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

সেই অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে ওসমানী হাসপাতালে পাঠায়। আগে থেকেই তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। এ ছাড়া তার হার্টে বাইপাস সার্জারি করা আছে।

 

প্রসঙ্গত, শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category