শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কাল সারাদেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের
/ ৩০১ Time View
বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

কাল সারাদেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

 ন্যাশনাল ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশ ইতিহাসের ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে, সম্মিলিতভাবে সরকারের এই নৃশংসতা রুখে দিতে হবে।

কোটা সংস্কারর দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বৃহস্পতিবার ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিকেল ৩টায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন, এবং শুক্রবার (১৯ জুলাই) সারাদেশের সব মসজিদে দোয়া এবং মিছিল।

বুধবার বিকেলে পুরানা পল্টন আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সৈয়দ রেজাউল করীম বলেন,সরকার জনগণের দেওয়া ভ্যাট-টেক্স নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিদেশে পাচার করছে। কোটার নামে নিজেদের দলীয় লোকজনদের চাকরি দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে।এ জন্য মেধাবীদের দূরে রাখছে। আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।যার যার অবস্থান থেকে দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category