শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কুড়িগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ
/ ২৫৯ Time View
সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ন

কুড়িগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জের ধরে উম্মে কুলসুম (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শনিবার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে কিশোরপুর বকসিপাড়া গ্রামে ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে চার জনের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত একজনকে আটক করেছে।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর বকসিপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম ও ছোট ভাই সামছুল ইসলাম একই বাড়িতে বসবাস করে আসছিলেন। উভয়ে একই বাড়িতে থাকার কারনে প্রতিনিয়ত রফিকুল ইসলামের স্ত্রী আমিনা বেগম (৪০) ও সামছুল ইসলামের স্ত্রী উম্মে কুলসুমের সাথে পারিবারিক কলহ লেগেই থাকত।শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এরপর বিকালে পারিবারিকভাবে তা মিমাংসা করা হয়। এদিকে আমিনা বেগম মারামারির বিষয়টি মোবাইল ফোনে পাশ্ববর্তী এলাকায় তার পিতার বাড়িতে জানান। পরে রাতে বড় বোন মমিলা বেগম (৪২) ও মা উম্মে কুলছুম মেয়ে আমিনা বেগমের বাড়িতে এসে তারা সবাই মিলে আবারো দুই জা’য়ের তুচ্ছ ঘটনা নিয়ে তুলকালাম কলহে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা একসাথে তাকে মারধর শুরু করলে চিৎকার করতে থাকেন।এসময় স্বামী সামছুল ইসলাম ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে মূমুর্ষূ অবস্থায় উম্মে কুলসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হত্যাকান্ডের ঘটনায় নিহত গৃহবধুর স্বামী সামছুল আলম রোববার বাদী হয়ে মমিলা বেগমসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মমিলা বেগমকে গ্রেফতার করে।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে প্রেরণ করেছি। গ্রেফতারকৃতকে সোমবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category