শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামীকে কুপিয়ে ও  পিটিয়ে হত্যা
/ ১৯৬ Time View
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে কাউসার আলী (৫০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার আলী ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে।
নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, রাত সাড়ে ১২ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোরকরে তুলে নিয়ে যায়। পরে চানপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্য টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামী। কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা নিহতের বাড়িতে এসেছি। কি কারণে কারা হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category