শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
কোটা আন্দোলন: ঢাকা মেডিকেলেই ১৬৫ মরদেহ
/ ২৪৭ Time View
রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ২:০১ অপরাহ্ন

কোটা আন্দোলন: ঢাকা মেডিকেলেই ১৬৫ মরদেহ

ন্যাশনাল ডেস্ক:

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই ১৬৫ জন মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৭৬ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকি ৮৯ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে মারা গেছেন।

 

রোববার (১৮ আগস্ট) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এসব তথ্য জানান।

 

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে আমাদের হাসপাতালে ২ হাজার ২০০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭৮৬ জনকে ভর্তি করা হয়েছিল, যার মধ্যে এখনও ভর্তি আছেন ১৬১ জন। ভর্তি থাকা আহতদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ৭ জন, এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) জানায়, গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে সহিংসতায় দেশে অন্তত ৬৫০ জনের মৃত্যু হয়েছে।

 

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মাত্র তিন সপ্তাহে সারাদেশে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। পরে ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category