শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩, বৃহস্পতিবার হরতাল
/ ২৩৬ Time View
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন।  বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।
ইউপিডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে শান্তি রঞ্জন পাড়া এলাকায় সশস্ত্র একটিদল  ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউপিডিএফের তিন কর্মী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ রওনা করেছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category