শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গণভবনের জিনিসপত্র ফেরত দিয়ে যাচ্ছেন অনেকে
/ ২৭১ Time View
সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৯:১০ অপরাহ্ন

গণভবনের জিনিসপত্র ফেরত দিয়ে যাচ্ছেন অনেকে

ন্যাশনাল ডেক্স:

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর উল্লসিত বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন দখলে নেন। এ সময় তারা গণভবনে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেন এবং লুটপাট চালান।

সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গণভবনে লুটপাটের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব হয়ে যায়।

তবে লুটপাট চলাকালে অনেককে আবার বাধা দিতে দেখা যায়। তারা বলছিলেন, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এভাবে নিয়ে যাবেন না।

এদিকে, সন্ধ্যা না হতেই গণভবন থেকে নিয়ে যাওয়া মালামাল অনেকেই আবার ফিরিয়ে দিয়েছেন। জানা গেছে, কয়েকজন শিক্ষার্থী গণভবনের জিনিসপত্র ফিরিয়ে নিতে সেখানে স্বেচ্ছাসেবীর কাজ করছেন।

এ বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলে সোমবার রাত ১১টা ২৫ মিনিটে একটি ভিডিও পোস্ট করেন এম হামিদ মারুফ নামে এক ব্যক্তি। সেখানে গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র লোকজনকে ফেরত দিতে দেখা যায়।

ভিডিওটির সঙ্গে হামিদ মারুফ একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘গণভবনের জিনিসপত্র ফেরত দিয়ে আসছে শিক্ষার্থীরা! রাষ্ট্রীয় সম্পদগুলো পুনরায় হেফাজতে নেওয়ার কাজ করছে ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল ভলান্টিয়ার এবং সাধারণ মানুষ। সুন্দর দৃশ্য। দেশ গড়বে এখন এই যুবসমাজই। প্রিয় দেশ, সুন্দর দিন আসন্ন, ইনশাআল্লাহ।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category