শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
‘গণহত্যার’ আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি
/ ২৩০ Time View
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

‘গণহত্যার’ আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

ন্যাশনাল ডেস্ক:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গণহত্যার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে গুলশানে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের পক্ষ থেকে এ চিঠি দেন।

 

আমীর খসরু সাংবাদিকদের বলেন, একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে। দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, যে হত্যাযজ্ঞ ও গুমের ঘটনা ঘটেছে, তা উন্মোচন হওয়া প্রয়োজন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না করে।

 

আমীর খসরু বলেন, দেশে আইন বলে কিছু ছিল না। এখন সেটা ক্রমান্বয়ে ফিরে আসছে। যে গণহত্যার ঘটনা ঘটেছে, তা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এসব ঘটনার প্রতিবাদ করেছে। আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।

 

আমীর খসরু বলেন, এসব তুলে ধরতে না পারলে ভবিষ্যতেও স্বৈরাচার এবং এ রকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের মানুষকে গুম-খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। বিএনপি চিরতরে এটার অবসান চায়।

 

‘গণহত্যাকারী’ আবার দেশে ফিরে রাজনীতি করার অধিকার রাখে কি না প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, ‘ফিরে আসা না-আসা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ‘গণহত্যা’র বিচারের সম্মুখীন হবে, এটা নিয়ে কারও মনে সন্দেহ থাকার কথা নয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category