শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পরকীয়ায় বাধা দেওয়ায় খুন
/ ২১৭ Time View
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৩:০৩ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফেরদৌসী আক্তার আন্না (২৫)। তিনি উপজেলার গাজীপুর গ্রামের মো. ইয়াছিনের স্ত্রী এবং নবুরকান্দি গ্রামের মৃত আব্দুল আউয়াল মেয়ে।

আজ শুক্রবার সকালে ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি বেরিবাঁধের ট্রলার স্টেশনের কাছ থেকে নিহত ফেরদৌসীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেরদৌসীর স্বামী মো. ইয়াসিনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ জানায়, স্বামী ইয়াসিনের সঙ্গে ফেরদৌসীর ভাত রান্না দেরি হওয়াকে কেন্দ্র করে কাটাকাটির হয়। এক পর্যায়ে ইয়াসিন রেগে ফেরদৌসীর গায়ে আগুন ধরিয়ে দেন এবং গলাটিপে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেন। সকালে নদীর পাড়ে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহত ফেরদৌসীর বড় বোন মনোয়ারা বলেন, ‘আমার ছোট বোনের স্বামী অন্য এক মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে ছিল। আমার ছোট বোন এ বিষয়ে জানতে পেরে এবং পরকীয়ায় বাধা দিলে তাকে প্রতিনিয়ত মারধর করত। কিছুদিন আগেও পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে জরিমানা দিয়েছে।’

তিনি বলেন, ‘শুক্রবার রাত ৩টার দিকে ইয়াসিন আমার মায়ের নাম্বারে ফোন দিয়ে বলে, আপনার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আপনার বাড়িতে গিয়েছে কিনা। আমরা ভোরে ওই বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজায় তালা দেওয়া। পরে লোকের মুখে শুনতে পাই, আমার বোনকে মেরে নদীর তীরে ফেলে রেখেছে।’

নিহত ফেরদৌসীর বড় ছেলে মো. আব্দুলাহ (৭) জানায়, ভাত খাইতে গেলে তার বাবা রাতে তার মাকে গ্যাসের চুলার আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তারপর গলা টিপে হত্যা করে জামাকাপড় পরিবর্তন করে অটোরিকশায় করে তার মাকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘খবর পেয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খাইরুল কবির এবং আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. ইয়াছিনকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category