শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
জামালপুর জেলা সমিতির নেতৃত্বে সফিক ও তৌফিকুল
/ ১৯৩ Time View
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
ময়মনসিংহে জামালপুর জেলা সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জনাব মো. সফিক উল্লাহ সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) ময়মনসিংহে অবস্থিত জামালপুর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সভায় আগামী দুই বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, সভার প্রথম অধিবেশনে বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়। প্রায় ৩ মাস আগে গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, মনোনয়নপত্র না কেনার কারণে, সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ শহরে বসবাসরত সমিতির আজীবন এবং সাধারণ সদস্যরা এ সভায় অংশগ্রহণ করেন।
জনাব তৌফিক দ্রুত প্রতিক্রিয়ায় নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ডা. হেফজুল বারী, সম্মেলন প্রস্তুতি সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক জনাব মাহবুবুল হক বাবুল এবং সমিতির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে, তিনি তার দায়িত্ব পালনকালে জামালপুর সমিতিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category