শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল
/ ২১৭ Time View
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন

জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল

ন্যাশনাল ডেস্ক:

১৭ বছর পর রাজনৈতিকভাবে মুক্ত পরিবেশে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।

আজ রবিবার বেলা ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তার রুহের মাগফিরাত কামনা করার আগেই নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এতে করে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। এতে চাপ বড়ে মেট্রোরেলে।

জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যেকোন বাধাই আসুক, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা এবং সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করবার জন্য আমরা কাজ করে যাওয়ার জন্য শপথ নিয়েছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিএনপি সব সময়ই নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং গণতন্ত্রকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবে। এখন বিএনপির মূল কাজ, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে আর্দশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন- সেই আর্দশকে বাস্তবায়িত করা।

একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, দেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি কাজ করেছেন- সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং শপথ নিয়েছি।’

তিনি বলেন, ‘আজকে ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি- তারজন্য বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছে। শুধুমাত্র গণতান্ত্রিক সংগ্রামের জন্য বিএনপির সাতশ’র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, দুই হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’

বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে এবং অর্থনৈতিক সংস্কারে একবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি জিয়াউর রহমান সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু,আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category