মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতি
/ ২১১ Time View
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতি

জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাত সদস্যরা ট্রাকচালক ও তার সহযোগীকে (হেলপার) মারধর করে নগদ টাকা লুট করে নেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।

মারধরে ট্রাকচালক আব্দুল ওয়াহেদ ও তার সহযোগী রাজু শেখ মারাত্মকভাবে আহত হন। এ সময় তাদের কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা লুট করে নেন ডাকাত সদস্যরা।

চালক ওয়াহেদ জানান, তিনি ও তার সহযোগী রাজু শেখ হরিণাকুণ্ডু থেকে জীবননগরে ফিরছিলেন। আন্দুলবাড়িয়া পোল ফ্যাক্টরি পার হয়ে সন্তোষপুর দিকে এলে হঠাৎ ১২ থেকে ১৪ জন সড়কে গাছ ফেলে তাদের ট্রাকের গতিরোধ করেন।

মুখোশধারী ডাকাতদলের সদস্যরা হাতে বড় দা নিয়ে তাদের ওপর আক্রমণ করে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

তিনি আরও জানান, তাদের টাকা ছিনিয়ে নেওয়ার পর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তারা আরও একটি ট্রলি এবং কয়েকটি গাড়ির গতিরোধ করতে দেখেন।

এ নিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকল রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category