শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে নিরাপদ খেজুরের রস ও গুড় উৎপাদনে দিন ব্যাপী কর্মশালা
/ ১৯১ Time View
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে উন্নত পদ্ধতিতে খেজুর গাছের পরিচর্যা, নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদন বিষয়ক কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে জেলার ১০০ জন উদ্দোক্তা ও খেজুর গাছীকে প্রশিক্ষন দেওয়া হয়। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইন্সটিটিউট পাবনা’র আয়োজনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের স¤প্রসারন অনুবিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, হেরিটেজ বাংলাদেশের মহাপরিচালক ও বাংলাদেশ সুপ্রিমকোটের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট শাহিদা থান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিএই হর্টিকালচার উইং এর পরিচালক কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন, ডিএই যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ড. মোশাররফ হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুর রহমান, কৃষি অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়। সভায় সভাপতিত্ব করেন বিএসআরআই এর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, কৃষি মন্ত্রনালয়ের স¤প্রসারন অনুবিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন বলেন, খেজুরের গুড় ও রসের জন্য ঝিনাইদহ জেলার সুনাম সারা দেশে। মানসম্মত গুড় তৈরীতে উন্নত পদ্ধতিতে খেজুর গাছের পরিচর্যা, নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদনের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা। তিনি আরো বলেন, নিরাপদ গুড়ের জন্য নিরাপদ রসের প্রয়োজন। খেজুর গাছের মিষ্টি রসের কারনে বিভিন্ন সময় দিনে-রাতে পাখ-পাকালি ও সরীসৃপ জাতীয় প্রানীর আনাগোনা থাকে। এসকল প্রানীর জীবানু থেকে নিরাপদ রস ও গুড় উৎপাদন করতে উন্নত ও নিরাপদ পদ্ধতি অবলম্বন করতে হবে। অনুষ্ঠান শেষে জেলার সর্বোচ্চ খেজুর গাছ রোপনকারী গাছী ও উদ্দোক্তাদের মাঝে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category