শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
/ ২০৬ Time View
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি:

“আমাদের অধিকার, আমাদের ভবিষ্যত, এখনই” এ শ্লোগানে ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) ও জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ঘন্টা ব্যপি চলে মানববন্ধন।
পরে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র এরিয়া কোঅডিনেটর হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও উই’র নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সনাকের সিনিয়র সদস্য এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী শাহিনুর রহমান, জিহান লেমন, রিতা খাতুন, নাছির উদ্দিন, মামুনুর রশিদ, জান্নাতুল ফেরদৌস, চন্দন বসু মুক্ত, রুহুল আমিন ও গোওসি গোর্কি। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সিডিপির রিসোর্স মোবালাইজেশন এন্ড পার্টনারশিপ অফিসার পারভিন নাহার।

বক্তারা বলেন, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনের মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরা, বিশেষ করে নারী ও দূর্বল জনগোষ্ঠীর উপর এর অসম প্রভাব নির্দেশ করা। জলবায়ু কর্মসূচিতে মানবাধিকার নীতিমালা অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা এবং সমস্ত জলবায়ু-সম্পর্কিত নীতিমালা ও কর্মসূচিতে জেন্ডার-সংবেদনশীল এবং অন্তভর্’ক্তিমূলক পন্থা অবলম্বনের জন্য আহবান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category