শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে বৈষম্য বিরোধী নকল নবীস দাবী আদায় পরিষদের খুলনা বিভাগীয় সম্মেলন
/ ২০২ Time View
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে বৈষম্য বিরোধী নকল নবীস দাবী আদায় পরিষদের খুলনা বিভাগীয় সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বৈষম্য বিরোধী নকল নবীস দাবী আদায় পরিষদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাব রেজিস্টি অফিসে কর্মরত নকল নবীসদের চাকুরী জাতীয়করণের দাবীতে আন্দোলন পরবর্তী করণীয় নানা বিষয়ে আলোচনা করা হয় সমাবেশে।
নকল নবীস দাবী আদায় পরিষদের খুলনা বিভাগীয় প্রধান উপদেষ্টা আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল আমিন সরকার, সহ-সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা ও বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক রুবেল পারভেজসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা বলেন, আন্দোলনের প্রথম ধাপ তার পার করেছে। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার আহবান জানান তারা। সমাবেশে খুলনা বিভাগের ১০ টি জেলার ৫ শতাধিক নকল নবীস উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category