শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
/ ২১২ Time View
শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন

ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীর বাঘিল নামক স্থানে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতরা হলেন- উপজেলার উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন (৩৫) ও জাগিরাচালা গ্রামের আব্দুর রহমান।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আজ সকালে জামালপুর থেকে একটি ট্রাক মুধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা ধনবাড়ীগামী একটি অটোরিক্সাকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী উপজেলার উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হন ৪ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর উপজেলার জাগিরাচালা গ্রামের আব্দুস ছোবহানের ছেলে আব্দুর রহমান মারা যান।

তিনি জানান, পুলিশ ট্রাকটিকে জব্দ করে থানায় এনেছে। তবে চালক পলাতক রয়েছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category