শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ডিমের দাম বেশি নেওয়ায় বন্ধ করা হলো প্রতিষ্ঠান
/ ২০৭ Time View
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১:৫৯ অপরাহ্ন

রংপুরে ডিমের বাজারে অভিযান চালয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৩ ব্যবসায়ীকে জরিমানা ও বেশি দামে ডিম বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

আজ শনিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। রংপুর মহানগরীর সিটি বাজার, মিনি সুপার মার্কেট, বাহার কাছনা এবং কামালকাছনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ জন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মিনি সুপার মার্কেটে অবস্থিত রংপুর ডিম ঘরকে ৫ হাজার টাকা, সিটি বাজারের হাফিজ ডিম ঘরকে ৩ হাজার টাকা, কামাল কাছনা বাজারের রবিউল ডিম ঘরকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অপরাধ হিসেবে গণ্য হয়, ক্রয় এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা। জরিমানা ছাড়াও অপরাধে বাহারকাছনা এলাকায় অবস্থিত প্রান্তিক পোল্ট্রি খামারের ডিমের আড়তটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বাজার নিয়ন্ত্রণ নিয়ে অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category