শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ত্রাণ সংগ্রহ করতে বিএনপির ৮ সদস্যের কমিটি
/ ২২১ Time View
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন

ত্রাণ সংগ্রহ করতে বিএনপির ৮ সদস্যের কমিটি

ন্যাশনাল ডেস্ক:

বন্যার্তদের সহায়তায় ৮ সদস্যের ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে বিএনপি।

 

শনিবার (২৪ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদকে।

 

কমিটির অন্য সদস্যরা হলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুব দলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী ও ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত কমিটি দেশের পূর্বাঞ্চলে বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, বাচ্চাদের কাপড়, মোমবাতি, দেশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ দলের নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে।

 

দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণসামগ্রী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়ার করার জন্য একান্ত অনুরোধ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category