শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
/ ২০৬ Time View
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৯ অপরাহ্ন

দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

ন্যাশনাল ডেস্ক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া এবং বাড্ডা পাড়ার মধ্যে দুপুর থেকে কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেলে ভ্যান গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে উচালিয়া পাড়ার গ্রামের মোটরসাইকেল চালক আমান মিয়া নামের এক যুবকের সঙ্গে পার্শ্ববর্তী বড্ডা পাড়া গ্রামের এক ভ্যান চালক এরশাদ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে এই খবর উভয় গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উচালিয়াপাড়া এবং বড্ডাপাড়া গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category