শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে: মান্না
/ ২২৪ Time View
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন

দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে: মান্না

ন্যাশনাল ডেস্ক:

কেবল ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে ‘আয়নাঘর’ রয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মায়ের ডাক’ আয়োজিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুমের শিকার ও নিখোঁজ হওয়াদের স্বজনরা মানববন্ধন করেন। নিখোঁজ ব্যক্তিদের ছবি, ব্যানার-পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান স্বজনরা। গুম হওয়া ব্যক্তি যারা ফিরে এসেছেন তারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় ক্ষতিপূরণের দাবিও জানান তারা।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘৫ আগস্টের পর নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে, এটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করছেন। কিন্তু এমন সময়েও যদি স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পান, তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, দ্রুততম সময়ে স্বজনদের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন।’

তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য যে, আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন। কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেননি। দুঃখ হয়, যখন আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলে আসছি, তখন মন্ত্রীরা বলতেন ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ব্যক্তিদেরকেও না কি আমরা গুম হওয়া হিসেবে বিবেচনা করছি। গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে, বিগত সময় থেকে শুরু করে আপনাদের কাছে গুম হওয়ার যত খবর আছে, সবগুলো প্রকাশ করুন। যা দেশপ্রেমিক হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আয়নাঘর নিয়ে গণশুনানির আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানাভাবে আমাদের বাধা দেওয়া হয়েছে। তবে, আমরা চাই, এখন গণশুনানির আয়োজন হোক। গুমসহ অবৈধ হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রত্যেক ব্যক্তির বিচার আমরা নিশ্চিত করতে চাই। আর তারা কেবল মানুষ গুম করেনি, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে গুম করে দিয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category