শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পথিকের জন্য তৈরি বিশ্রাম বেঞ্চ গুলো এখন ফল দোকানীদের দখলে
/ ২৪১ Time View
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৭:১৬ অপরাহ্ন

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে এবং জেলা প্রশাসকের বাসভবনে প্রবেশ মুখে রাস্তায় সৌন্দর্য্য বর্ধক গাছের নিচে পথিকদের জন্য তৈরি বিশ্রাম বেঞ্চ গুলো এখন ফল দোকানীদের দখলে। এমনিতেই শহরে সাধারন মানুষের জন্য খোলামেলা বসার জায়গা বা মুক্ত মনে আড্ডা দেওয়ার তেমন কোন স্থান নেই। যতটুকু আছে সেগুলো বেশির ভাগ দখল করে আছে বিভিন্ন হকার টোং দোকানীরা।

শহরের মডার্ন মোড়, ধোপাঘাটা ব্রিজের মাথায়, টার্মিনালসহ মেইন রাস্তার মোড় ঘুরে দেখা যায় কোন রকম একটু ফাঁকা যায়গা পেলেই গড়ে ওঠে খুপরি দোকানপাট। এসকল হকার ও দোকানপাট থেকে সুযোগসন্ধানী প্রভাবশালী ব্যক্তিবর্গ নিয়মিত হারে মাসোয়ারা পায়। ফলে একদিকে যেমন দিন দিন মানুষের চলাচলের রাস্তা সংকোচিত হচ্ছে অপরদিকে আইনের তোয়াক্কা না করে গড়ে ওঠা এ সকল দোকানপাটকে কেন্দ্র করে অনেক সময় মারামারি সংঘাতের সৃষ্টি হয়।কর্তৃপক্ষের নিকট সচেতন মহলের একটাই দাবি, অচিরেই পুরাতন ডিসি অফিসের সামনে থেকে ফলের দোকান উচ্ছেদ এবং শহরের আনাচে-কানাচে গড়ে ওঠা সকল হকার, খুপরি টোং দোকান উচ্ছেদ করে নাগরিক জিবনের দুর্ভোগ রোধ করা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category