শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পুঠিয়ায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী
/ ৪৬ Time View
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পুঠিয়া উপজেলা শাখার আহ্বায়ক আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনুর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম এবং পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পুঠিয়া উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হালিম বিশ্বাস (সবুজ)।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া আক্তার, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, আমঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী এবং ঘুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার।

অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত ৬ জন প্রধান শিক্ষক ও ৫ জন সহকারী শিক্ষকসহ মোট ১১ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় পুঠিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category