রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ফাঁকা বাড়িতে পড়ে ছিল নারীর গলা কাটা মরদেহ
/ ২০৭ Time View
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৭ পূর্বাহ্ন

ফাঁকা বাড়িতে পড়ে ছিল নারীর গলা কাটা মরদেহ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার রায়পাড়া এলাকার একটি বাড়ি থেকে শ্রী রানী (৫০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

রানী ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, নিহত রানীর আপন বলতে কেউ নেই। গত পাঁচ বছর আগে স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর তিনি  বাড়িতে একাই থাকতেন। রোববার রাতের কোনো এক সময় তাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়।

সোমবার সকালে রানীর প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের দরজা খোলা পান এবং মেঝেতে তার গলা কাটা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মহানগরীর শাহ মখদুম থানায় হত্যা মামলা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category