শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
/ ২৩৮ Time View
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মঙ্গলচন্ডী বাজারে প্রায় ঘণ্টাব্যাপি এই সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডী বাজারস্থ কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় তাদের মধ্যে খেলাকে কেন্দ্র করে মারামারির সৃষ্টি হয়। জুমার নামাজের পর শিশুদের মারামারিকে কেন্দ্রে করে সোনারপাড়া ও মোকামপাড়া দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

আহতরা হলেন- সোনারপাড়া গ্রামের ধন মিয়ার ছেলে দুলন মিয়া (৪৫), সিরাজ মিয়া ( ৩৫), মখলিছ মিয়ার ছেলে জিলু মিয়া (৩৫), আনোয়ার মিয়ার ছেলে জাকারিয়া (২০), আলা মিয়ার ছেলে সুলতান (১৭) এবং মাটিহানী গ্রামের তুয়াশিত আলীর ছেলে সুহেল মিয়া (৩৫), শুক্কুর আলীর ছেলে রিয়াজ (২০), মতিন মিয়ার ছেলে ফারহান (১৬), লাল কৈলাশ গ্রামের আছমত আলীর ছেলে জাহাঙ্গীর (৩০), ইছমত আলীর ছেলে আমির আলীসহ (৩৮) অনেকে। আহতদের অনেকের তাৎক্ষনিক নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় তাজপুর বাজার ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে পাঠানো হয়েছে। সোনারপাড়া গ্রামের দুলন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ওসমানীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, খবর পেয়ে আমারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল হক বলেন, পুনারায় সংঘর্ষ এড়াতে পুলিশি টহল জুরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category