শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বন্যার্তদের উদ্ধারে গিয়ে যুবকের মৃত্যু
/ ২৪০ Time View
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন

বন্যার্তদের উদ্ধারে গিয়ে যুবকের মৃত্যু

ন্যাশনোল ডেস্ক:

ফেনীতে বন্যার্তদের উদ্ধার কাজে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত তার মরদেহ নিজ এলাকা লক্ষ্মীপুরে পৌঁছেনি বলে জানা গেছে।

 

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত সাগর উপজেলার করপাড়া ইউনিয়নের ২নং শ্যামপুর এলাকার আলীম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্লাহর ছেলে।

 

পারিবারিক সূত্র জানায়, সাগর চট্টগ্রাম থেকে ফেনীতে আসেন। সামাজিক কাজ করতে গিয়ে তিনি মারা যান। বর্তমানে সাগরের মরদেহ ফেনীতে রয়েছে। মরদেহ আনতে একটু সময় লাগবে বলে জানান তারা।

 

ইউপি সদস্য ইউনছু বলেন, সাগর চট্টগ্রামে একটি কারখানায় ও পাশাপাশি নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করতেন। বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে ফেনীতে কাজ করতে আসেন। সাগর সাঁতার কাটতে না পেরে ডুবে যায়। তবে জানা যায়, ওই সময় বিদ্যুতের লাইনটি পানিতে সক্রিয় ছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category