শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বন্যার্তদের পাশে থাকার আহ্বান তারেক রহমানের
/ ২১৭ Time View
বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন

বন্যার্তদের পাশে থাকার আহ্বান তারেক রহমানের

ন্যাশনাল ডেস্ক:

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সরকার ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অনুরোধ জানান তিনি।

 

তারেক রহমান বলেন, বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণপূর্বের চার জেলা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানাচ্ছি।

 

তিনি আরও লেখেন, একই সঙ্গে বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণসহ ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সবসময় মানবতাকেই সমুন্নত রাখতে হবে এবং এই সংকটের সময়ে একে অপরের পাশে থাকতে হবে।

 

ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ডুবে গেছে, বাড়িঘর প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। মঙ্গলবার রাত থেকে পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category