শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে
/ ২৪৩ Time View
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন

বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে

ন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য ১৮ কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তা করেনি। তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে।’

আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ আর কোনোও দিন ভারতের সেবাদাসে পরিণত হবে না। ভারতের কোনো দালাল সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, বন্ধুর মতো থাকবে। আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে আসো তাহলে তাদের উচিত জবাব দেওয়া হবে।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিলেন। এই দেশের ১৮ কোটি মানুষকে নরেন্দ্র মোদির গোলাম বানাতে চেয়েছিলেন। সেই সঙ্গে এই দেশের কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বর্তমানেও শেখ হাসিনা ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারত বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরদ্ধে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category