শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবিতে ময়মনসিংহ ভিবিডির ব্যতিক্রমী আয়োজন “সলিউশন হান্ট ২”
/ ২৫৪ Time View
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ময়মনসিংহ জেলার আয়োজনে “সলিউশন হান্ট ২” প্রজেক্ট আইডিয়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি অনুষ্ঠিত হয়।
দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১২১টি দল অংশগ্রহণ করে। প্রাথমিক আবেদন এবং যাচাইয়ের পর সেরা ১০টি দলকে নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিবিডি ময়মনসিংহ জেলার সভাপতি তানভীর আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবির সহকারী প্রক্টর ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, ভিবিডি জাতীয় বোর্ডের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ মুজতবা, জাতীয় বোর্ডের সহ-সভাপতি মেহেদী হাসান ইমন, ভিবিডি ময়মনসিংহের সভাপতি নূর আলম নাহিদ, ধূমকেতু এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও নাহিয়ান আল রহমান অলি এবং কোতোয়ালী থানার অপারেশন ওসি নূর মোহাম্মদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
এদিন বাকৃবি থেকে টিম ফুড সেফটি স্কোয়াড; বরিশাল থেকে টিম ত্রয়ী; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে টিম আলফা ও টিম এগ্রোপ্রোটেক্টর; নেত্রকোনা থেকে টিম গালর্স টক; ময়মনসিংহ থেকে অহর্নিশ, টিম সর্বহারা ও টিম পিসফুল পাইওনিয়ার্স তাদের উদ্ভাবনী বিভিন্ন উপস্থাপনা প্রদর্শন করে। অনুষ্ঠানে সেরা তিনটি দল নির্বাচিত হয়েছে বাকৃবির টিম ফুড সেফটি স্কোয়াড, বরিশালের টিম ত্রয়ী ও নেত্রকোনার টিম গালর্স টক।
ভিবিডি জাতীয় বোর্ডের সহ সভাপতি মেহেদী হাসান ইমন বলেন, ভিবিডি জাগো ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান যা যুবকদের নিয়ে কাজ করে৷ দেশের ৬৪ জেলাতেই আমাদের বোর্ড রয়েছে এবং এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে কাজ করে। ভিবিডি সারাদেশের তরুণদের নিয়ে কাজ করে যারা বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে বের করে এবং এর সমাধানের চেষ্টা করে। আমাদের ভিবিডির লক্ষ্য দেশের উন্নয়নে প্রতিটি তরুণকে দক্ষ করে তোলা।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category