শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু
/ ২১৬ Time View
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৪ পূর্বাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এর আগে, গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।
জানা যায়, ৯-১২ ডিসেম্বর তারিখের প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত রিপোর্টিং স্থানসমূহে (প্রশাসন ভবন সংলগ্ন আমতলা, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউট অফিস এবং টিএসসি কনফারেন্স হল) সশরীরে উপস্থিত থেকে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।
আরো জানা যায়, এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও আনুষাঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা। অনলাইনে দশ হাজার টাকা প্রদান করায় প্রার্থীদেরকে নগদ কোনো অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে প্রদানকৃত দশ হাজার টাকা থেকে উক্ত ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা কর্তন করে অতিরিক্ত টাকা পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের পূবালী ব্যাংকের একাউন্টে ফেরত প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category