শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের দায়ে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
/ ২০৫ Time View
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৫:২২ অপরাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ২৮ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৪টায় হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা এ বহিষ্কার আদেশ প্রদান করেন। বহিষ্কৃতরা সবাই ওই হলের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থী।
ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা বলেন, অভিযুক্তরা গত ১১ জানুয়ারি রাতে নতুন ভর্তিকৃত ছাত্রদের র‍্যাগিং করেছে। গোপনে তারা এই কাজ করেছে। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে আমরা তাদের শনাক্ত করেছি। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার ও করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক এবং কর্মকর্তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স এর ৭ নম্বর ধারা মোতাবেক হল থেকে তাদের ১ বছরের জন্য বহিস্কার করে দেয়া হয়েছে। সোহরাওয়ার্দী হলের ২৮ জন এবং নন অ্যাটাচ ২৫ জন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে সোহরাওয়ার্দী হলের অ্যাটাচ ২৮ জনের মধ্যে যাদের হলে পেয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং নন অ্যাটাচদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
বাকৃবির সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিরো টলারেন্স। সোহরাওয়ার্দী হলে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আমরা ৫৩ জনকে শনাক্ত করেছি। তাদের মধ্য থেকে যাদের হলে পেয়েছি  প্রভোস্টের ক্ষমতাবলে ১ বছরের জন্য হল থেকে বহিস্কার করা হয়েছে। বোর্ড অফ রেসিডেন্স কমিটির নিকট প্রভোস্ট মহোদয় তাদের বিরুদ্ধে চিঠি প্রদান করবে এবং পরবর্তীতে প্রশাসন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি তারিখে বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে ও নবীন এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। ওইসময় হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উপর র‍্যাগিং করে বলে অভিযোগ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category