শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাকৃবি শিক্ষার্থীদের জন্য শাখা শিবিরের শিক্ষাবৃত্তি  ঘোষণা
/ ১৯৯ Time View
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৩:০২ অপরাহ্ন
Oplus_131072
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত স্নাতক শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ ঘোষণা করেছে শাখা ছাত্রশিবির। মূলত সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতেই তাদের এমন আয়োজন।
বুধবার (১৫ জানুয়ারি) শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেইজে ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ কর্মসূচির অংশ হিসেবে এ শিক্ষাবৃত্তির ঘোষণা দেয়া হয়।
ঘোষণাপত্রে বলা হয়েছে, “বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪র্থ দফা ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ এর অন্তর্ভুক্ত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত (স্নাতক) শিক্ষার্থীদের ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ এর জন্য রেজিস্ট্রেশনের আহ্বান করা হচ্ছে।”
আবেদনের নিয়মাবলি ও শর্তের মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (স্নাতক) শিক্ষার্থী হতে হবে, অন্য কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবেন, মেধাবী ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশন এর জন্য সিজিপিএ নূন্যতম ৩.২৫ হতে হবে, অপেক্ষাকৃত অসচ্ছল ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশন এর জন্য পিতামাতার বাৎসরিক আয় ২,৪০,০০০/- এর কম হতে হবে, অসত্য তথ্যের সন্নিবেশ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, নবাগত শিক্ষার্থীরা সিজিপিএ এর পরিবর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ দিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
উপরিউক্ত শর্ত পূরণ ও নিয়মাবলি মেনে আবেদন করলে প্রতি সেমিস্টার হিসেবে ১.৫ বছর পর্যন্ত প্রত্যেক মেধাবী শিক্ষার্থী পাবেন ২৫০০ টাকার শিক্ষাবৃত্তি।
রেজিস্ট্রেশনের শেষ সময় ৩১ জানুয়ারি থেকে পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীরা নিম্নোক্ত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন:
শিক্ষাবৃত্তি সম্পর্কে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাসির ত্বোহা বলেন, “বাকৃবি হলো মেধাবীদের আঁতুড় ঘর। এই শিক্ষাবৃত্তি কার্যক্রম দেশের মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র একটি প্রয়াস মাত্র। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমাদের এমন ইতিবাচক কাজের ধারা সর্বদা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category