শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
/ ২৭২ Time View
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর থেকে ফেন্সিডিলসহ জিয়া হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার ভোররাতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত জিয়া ওই গ্রামের মৃত আফছার বিশ্বাসের ছেলে।
র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাবের একটি অভিযানিক দল। সেসময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ওই গ্রামের জিয়া উদ্দিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২’শ ৮১ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category