শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ময়মনসিংহে ৩০ জন ছাদবাগানীর মাঝে উন্নতমানের চারা বিতরণ
/ ২৫৬ Time View
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
Oplus_131072
বাকৃবি প্রতিনিধি:
ময়মনসিংহে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের মাধ্যমে ৩০ জন ছাদবাগানীর মধ্যে উন্নতমানের ফল, সবজি ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্পের মুখ্য গবেষক ড. মো. আনোয়ারুল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্পটির প্রধান গবেষক ড. মো. আনোয়ারুল আবেদিন জানান, বর্তমান সময়ের পরিবেশ রক্ষা ও টিকে থাকার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে এবং মানুষকে এতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহ শহরের বিভিন্ন বাগানির মাঝে উন্নত মানের চারা বিতরণের একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ওই চারা বিতরণ উপলক্ষে গত ২০ ডিসেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদিন, সহযোগী গবেষক অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ড. উম্মে হাবিবা, পিএইচডি শিক্ষার্থী মোছাঃ লাজিনা বেগম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ আমাদের জন্য একটি অতি প্রয়োজনীয় বস্তু। যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তাতে পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ছে। আবহাওয়ার পরিবর্তনের জন্য শহরাঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই শহরের প্রতিটি বাড়ির ছাদে বাগান করার মাধ্যমে কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category