শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
যথাযথ মর্যাদা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত
/ ২৯৭ Time View
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
Oplus_131072
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমবেত প্যারেড দলের সালাম গ্রহণ করেন।

Oplus_131072

এরপর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকারসহ শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “আজকের এই দিন বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক দিন। আজ থেকে ৫৩ বছর আগে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছি সে বিজয় আমাদের জন্যে আনন্দের, গর্বের, শ্রদ্ধার এবং অহংকারের। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।”
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category