বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ যুবকের ১৮ দিন পর মৃত্যু
/ ২৩৯ Time View
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

কোটা আন্দোলন

যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ যুবকের ১৮ দিন পর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. হাসান (৩০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন।

 

শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ দিন পর তার মৃত্যু হয়।

 

নিহত হাসানের বাবা কবির বলেন, আমার ছেলে যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতো। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী মোড় এলাকায় সে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

হাসানদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তারা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category