শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাইটিং এএফটি প্রপোজাল” নিয়ে বাকৃবিতে কর্মশালা শুরু
/ ২১০ Time View
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১:৪১ অপরাহ্ন
Oplus_131072
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শিক্ষকদের জন্য “এএফটি সাব-প্রজেক্ট প্রপোজাল রচনা” বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে ওই কর্মশালার উদ্বোধন অনু্ষ্ঠিত হয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর এটিএফ ম্যানেজমেন্টের উইং ম্যানেজার ও বাকৃবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোজাহার আলী।
এসময় ড. মো. মোজাহার আলী প্রকল্প প্রস্তাবনা লিখা এবং তথ্য উপস্থাপনার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘উপস্থিত শিক্ষকদের অধিক মনোযোগী হয়ে এই কর্মশালাটি সম্পন্ন করা উচিত। এতে করে ভবিষ্যতে বাকৃবির শিক্ষকবৃন্দ অধিক পরিমানে প্রজেক্ট নিয়ে আসতে পারবেন’।
উল্লেখ্য, ওই কর্মশালায় ২টি সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সর্বমোট ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category