শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক-অমানবিক: জি এম কাদের
/ ২২৫ Time View
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন

রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক-অমানবিক: জি এম কাদের

ন্যাশনাল ডেস্ক:

রেলের ভাড়া বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। রেলের ভাড়ায় রেয়াত তুলে দেওয়ার সমালোচনাও করেছেন তিনি।

আজ শনিবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘রেল হলো গরীব দুঃখি সাধারণ মানুষের বাহন। ভাড়া অপেক্ষাকৃত সস্তা ও নিরাপদ। এই মুহূর্তে রেলের ভাড়া বৃদ্ধি গরীব-দুঃখী ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।’ পূর্ব নির্ধারিত ভাড়া বহাল রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি

জি এম কাদের বলেন, ‘দীর্ঘ দিন ধরে যাত্রীরা ১০১ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ এবং ৪০০ থেকে তার ঊর্ধ্বে ৩০ শতাংশ ভাড়ায় ছাড় পেত। এখন রেয়াত তুলে দেওয়ায় ২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে রেলপথে। এমনিতেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে দেশের মানুষের অবস্থা করুন। তার ওপর তীব্র তাপপ্রবাহে মানুষের স্বাভাবিক আয় ব্যাহত হচ্ছে। এমন বাস্তবতায় রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘রেলপথে ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের চলাচলে অসহনীয় কষ্ট সৃষ্টি হবে। একইসাথে দ্রব্যমূল্য আরেক দফা বেড়ে যাবে রেলের ভাড়া বৃদ্ধিতে। তাই যারা রেলপথে চলাচল করে না, তাদের জীবনেও এর বিরূপ প্রভাব পড়বে। আমরা আশা করছি, রেলের রেয়াত বহাল রেখে সরকার রেলের ভাড়া সাধারণ মানুষের কাছে সহনীয় করে রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category