শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
লিও ক্লাবের আয়োজনে বাকৃবিতে ‘রিপোর্ট এন্ড রিপোর্টিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
/ ২৮১ Time View
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) লিও ক্লাবের আয়োজনে ‘রিপোর্ট এন্ড রিপোর্টিং’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের গ্যালারিতে এ কর্মশালার আয়োজন করা হয়।
লিও ক্লাবের সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে লিও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হোসাইন নাজির এবং কর্মশালার প্রধান বক্তা ছিলেন সময় টিভির সিনিয়র সাব-এডিটর আবু তাহের টুটন।
কর্মশালায় দেশি-বিদেশি ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। বক্তারা দৈনন্দিন জীবনে দক্ষ উপস্থাপনার জন্য রিপোর্টিং স্কিলের গুরুত্ব তুলে ধরেন। প্রধান বক্তার হাতে-কলমে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্ব ও মুক্ত আলোচনার মাধ্যমে তাদের মতামত ও জিজ্ঞাসাগুলো তুলে ধরেন। শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে ভাগ করে রিপোর্টিং টাস্ক দেওয়া হয় এবং তাদের গ্রুপ পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category