শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শিবচরে পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম
/ ২২০ Time View
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

শিবচরে পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার খলিল মাস্টারের ছেলে ঢাকার একটি থানায় কর্মরত পুলিশের সদস্য পলাশ (৩৬) ও একই এলাকার চাঁনমিয়া মুন্সীর ছেলে আসিফ (১৭)। তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার পুলিশ সদস্য পলাশের ছেলের আকিকার অনুষ্ঠান হয়। এ সময়

তাদের প্রতিবেশী হাদিস খালাশী তার ছেলে শাহ আলম ও রফিকুল এ অনুষ্ঠানে মেহমানদারি করেন। কিন্তু অনুষ্ঠান শেষে হাদিস খালাশী না খেয়ে বাড়ি চলে যান। গত রবিবার দুপুরে এ বিষয় নিয়ে রফিকুল খালাশীর সঙ্গে পলাশের কথাকাটাকাটি হয়। পরে সোমবার রাতে পলাশ ও আসিফ তাদের বাড়ির পাশে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় হাদিস খালাশী তার দুই ছেলে ও জামাতা আসিফ তাদের ওপর হামলা করে ও দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category