শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকবে ৯ ঘণ্টা
/ ২৩৪ Time View
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৮:০১ অপরাহ্ন

শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকবে ৯ ঘণ্টা

সারাবাংলাদেশ:

শুক্র ও শনিবারের কারফিউ শিথিলের সময় বেড়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। বলেন, ‘ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।’

দেশের অন্য জেলাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংঘাতের দিনগুলোতে নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া এবং রোববার গির্জায় প্রার্থনার আয়োজন করা হবে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ক্রমান্বয়ে কারফিউ শিথিল করা হবে বলেও জানান তিনি।

গত শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হয় কারফিউ। একই সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সারাদেশে মাঠে নামে সেনাবাহিনী। এরপর প্রতিদিনই কয়েক ঘণ্টা করে কারফিউ শিথিল করা হয়। ধাপে ধাপে বাড়ে শিথিলের সময়।

শনি ও রোববার বিকাল ৩টা থেকে ৫টা শিথিল থাকে কারফিউ। সোমবার শিথিলের সময় একঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত করা হয়। পরে, মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। আর বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়।

এদিকে কোটা আন্দোলন ঘিরে ব্যাপক নাশকতা ও তাণ্ডবের মধ্যে সারাদেশে কারফিউ জারির পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। মানুষের চলাচল ও কাজে অংশগ্রহণ বেড়েছে।

বায়ান্নর বাংলাদেশ
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category